Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুরে কাটা ঠোঁট ও তালুর অস্ত্রোপচারে ‘বেস হসপিটাল’ গড়ার পরিকল্পনা স্বাস্থ্যদপ্তরের

জন্মগত কাটা ঠোঁট ও তালুর অস্ত্রোপচারের(ক্লেফট সার্জারি) জন্য পূর্ব মেদিনীপুর জেলায় একটি মূল চিকিৎসাকেন্দ্র বা বেস হসপিটাল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যদপ্তর।

পূর্ব মেদিনীপুরে কাটা ঠোঁট ও তালুর অস্ত্রোপচারে ‘বেস হসপিটাল’ গড়ার পরিকল্পনা স্বাস্থ্যদপ্তরের
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: জন্মগত কাটা ঠোঁট ও তালুর অস্ত্রোপচারের(ক্লেফট সার্জারি) জন্য পূর্ব মেদিনীপুর জেলায় একটি মূল চিকিৎসাকেন্দ্র বা বেস হসপিটাল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যদপ্তর। এমনটাই জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়। হলদিয়া মেডিকেল কলেজ ও বি সি রায় হাসপাতালে ক্লেফট সার্জারি নিয়ে আয়োজিত শিবিরে তিনি একথা বলেন। মিশন স্মাইল সংগঠন, আইকেয়ার ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ এবং হলদিয়ার একটি শিল্প সংস্থার সম্মিলিত উদ্যোগে আয়োজিত শিবিরটিতে দক্ষিণবঙ্গের শিশুদের বিনামূল্যে ক্লেফট সার্জারির ব্যবস্থা করা হয়েছে। ২৫-২৮সেপ্টেম্বর ওই অস্ত্রোপচার শিবির চলবে। সিএমওএইচ বলেন, বিনামূল্যে কাটা ঠোঁট ও তালুর অস্ত্রোপচারে শিবির জেলায় প্রথম হচ্ছে।  সিএমওএইচ জানান, স্বাস্থ্যদপ্তর ওই কার্যক্রমের মাধ্যমে মিশন স্মাইলের সাহায্যে প্রতিবছর বারাসাতের একটি হাসপাতালে বিনামূল্যে এধরনের অস্ত্রোপচার করায়। বিভিন্ন জেলা থেকে ওই হাসপাতালে কাটা ঠোঁটের রোগীদের সার্জারির জন্য পাঠানো হয়। তবে এবার পূর্ব মেদিনীপুরে বি.সি. রায় হাসপাতাল বা অন্যত্র ক্লেফট সার্জারির একটি বেস হসপিটাল গড়তে প্রাথমিক কথাবার্তা হয়েছে। এধরনের শিবির হলে ডাক্তারদের দক্ষতা বাড়ে। এই শিবিরে স্বাস্থ্যদপ্তরও রোগী পাঠিয়েছে।

Advertisement

শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্দোরামা ইন্ডিয়ার কর্মকর্তা চন্দ্রশেখর প্রসাদ, হলদিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ শ্যামলচন্দ্র সরকার, মেডিকেল সুপার প্রবীরকুমার সাহা, মিশন স্মাইলের সিইও কনরাড জি ডেনিস সহ অন্যরা অংশ নেন। চারদিনে ই শিবিরে ৬০জন রোগীকে স্ক্রিনিং করার পর অস্ত্রোপচার করা হয়েছে। দেশের প্লাস্টিক সার্জারি, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, পেডিয়াট্রিক্স, ডেন্টালের ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচার করেন। হলদিয়া তথা জেলায় প্রথম এত বড় আকারে এধরনের সার্জারি শিবির হচ্ছে। মেডিকেলের অধ্যক্ষ বলেন, হলদিয়ায় কাটা ঠোঁটের সার্জারির বেস হসপিটাল হলে সুবিধা হবে। এই শিবিরের মাধ্যমে মেডিকেল পড়ুয়া ও চিকিৎসকদের দক্ষতা বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ