বাঁকুড়া মেডিকেলের প্রশংসা স্বাস্থ্যদপ্তরের পরিদর্শক দলের
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধিদল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করল। এদিন বিকালে প্রতিনিধিদলের সদস্যরা মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠকও করেন। ওই টিমে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা সহ নার্সিং ও অন্য বিভাগের আধিকারিকরা ছিলেন। তাঁরা হাসপাতালে প্রসবের হার ও আউটডোরে রোগীর সংখ্যা নিয়ে মেডিকেলের প্রশংসা করেন। এদিন তাঁরা খাতড়া মহকুমার স্বাস্থ্য পরিকাঠামোর হালও খতিয়ে দেখেন।

Advertisement

বাঁকুড়া মেডিকেলের এমএসভিপি অর্পণকুমার গোস্বামী বলেন, রান্নাঘর আধুনিকীকরণ করতে হবে। বড়ো শল্য চিকিৎসায় আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। হাসপাতালের আউটডোরে আসা রোগীদের ১৫শতাংশের অস্ত্রোপচার হওয়ার কথা। তা হচ্ছে না। তবে প্রসূতি বিভাগে ভালো কাজ হচ্ছে বলে আধিকারিকরা প্রশংসা করেছেন। আমরা নিকাশিনালা তৈরি, বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম দেওয়া, নতুন ভবন নির্মাণ ও অনুদানের দাবি জানিয়েছি।