Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘অন্যায় করেছে, তাই মরেছে’, দেহ নিতে অস্বীকার প্রভাসের মায়ের

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার মৃত্যুতে তাঁর মা বলেছেন, অন্যায় করেছে, তাই মরেছে। পরিবার দেহ নিতে অস্বীকার করেছে। বিস্তারিত পড়ুন।

‘অন্যায় করেছে, তাই মরেছে’, দেহ নিতে অস্বীকার প্রভাসের মায়ের
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: যেমন কাজ করেছে, তেমন ফল পেয়েছে। অন্যায় করেছে, তাই মরেছে। 

Advertisement

রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দেওয়া বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। আর এই উক্তি তারই মায়ের। এনকাউন্টারে মৃত্যুর পর। শুধু মা সন্ধ্যা মণ্ডলই নন, একই সুরে স্বামীর নামে বিষ উগরে দিয়েছেন স্ত্রী চাঁপা মণ্ডলও। বলেছেন, ‘দোষ করেছে, তাই গুলি খেয়েছে। এতে বলার কিছু নেই।’ প্রভাসের দেহ নিতেও অস্বীকার করেছে মৃতের পরিবার। বুধবার সকালে বাড়িতে গিয়ে প্রভাসের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ। নিয়মমাফিক দেহ শনাক্ত করতে দু’জনকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই প্রক্রিয়া সম্পন্ন হতেই দেহ কাটাপুকুর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রভাসের মৃত্যুতে সম্পূর্ণ নির্লিপ্ত তার পরিবার। দেহ আনা তো দূর, ছেলের মুখ পর্যন্ত দেখতে অস্বীকার করেছেন সন্ধ্যাদেবী। বাপের বাড়িতে বসেই প্রভাসের মৃত্যুর খবর পেয়েছিলেন স্ত্রী চাঁপা। তাঁর ক্ষোভ, ‘ও এটা করেনি (নাবালিকার ধর্ষণ ও খুন) জোর দিয়ে বলতে পারছি না। কারণ বিয়ের পরও আমি ওর অনেক নোংরামো দেখেছি। অনেক অত্যাচার সহ্য করে সংসার করেছি। মেনেই নিয়েছি, এ কাজ ও করেছে।’ কী নোংরামো করত প্রভাস? এলাকাবাসীর বক্তব্য, অভিযোগ প্রচুর। পরস্ত্রীর সঙ্গেও খারাপ আচরণ করত। সারাদিন নেশাভাঙ করে পড়ে থাকত। বাড়িতে ১৫ বছরের ছেলে রয়েছে। বছর দুয়েক আগে পড়াশোনার খরচ দিতে না পেরে তার স্কুল যাওয়া বন্ধ হয়ে দিয়েছে প্রভাস। স্ত্রীর দাবি, সব গেলেও স্বভাব বদলায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ