Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

হায়দরাবাদকে পাঁচ গোল দিল নর্থইস্ট

হায়দরাবাদকে পাঁচ গোল দিল নর্থইস্ট
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল নর্থইস্ট ইউনাইটেড। সোমবার হায়দরাবাদ এফসি’র ঘরের মাঠে ৫-২ গোলে জিতল জন আব্রাহামের দল। তবে শুরুটা ভালোই করেছিল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। এডমিলসনের জোড়া লক্ষ্যভেদে ২-০ লিড নিয়েছিল হায়দরাবাদ। এরপর গুইলেরমো ব্যবধান কমালেও প্রথমার্ধে পিছিয়ে ছিল পেড্রো বেলানি ব্রিগেড। বিরতির পর আক্রমণের চাপ বাড়াতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দরাবাদের রক্ষণ। গুইলেরমো জোড়া গোলের পাশাপাশি নর্থইস্টের হয়ে জাল কাঁপান আলেইদিন। অপর দু’টি গোল আত্মঘাতী।
Advertisement
সম্পর্কিত সংবাদ