Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

হায়দরাবাদ পৌঁছল বাংলা

হায়দরাবাদ পৌঁছল বাংলা
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপরাজিত থেকেই সন্তোষ ট্রফির মূলপর্বে পৌঁছেছে বাংলা। বাছাই পর্বে তিন ম্যাচে আসে ১১ গোল। এবার সেই ধারা বজায় রেখে ৩৩তম খেতাব জয়ের লক্ষ্যে বুধবার হায়দরাবাদ পৌঁছল সঞ্জয় সেনের ছেলেরা। ১৪ ডিসেম্বর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ জম্মু-কাশ্মীর। এছাড়া গ্রুপের বাকি প্রতিপক্ষ যথাক্রমে তেলেঙ্গানা (১৬ ডিসেম্বর), রাজস্থান (১৮ ডিসেম্বর), মণিপুর (২১ ডিসেম্বর) ও সার্ভিসেস (২৩ ডিসেম্বর)। গ্রুপ পর্বের সেরা দু’টি দল পৌঁছবে শেষ আটে। ফলে নক-আউটের পথ মোটেই সহজ হবে না বঙ্গ ব্রিগেডের। তবে সীমিত শক্তি নিয়েও ভালো ফলের ব্যাপারে আশাবাদী কোচ সঞ্জয় সেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ