Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুর বিডিও অফিস মোড় থেকে হকারদের সরে যাওয়ার নির্দেশ

এবার হকার উচ্ছেদের আতঙ্ক তাড়া করল ভরতপুরেও।

ভরতপুর বিডিও অফিস মোড় থেকে হকারদের সরে যাওয়ার নির্দেশ
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: এবার হকার উচ্ছেদের আতঙ্ক তাড়া করল ভরতপুরেও। মঙ্গলবার রাতে ভরতপুর থানার পুলিশের পক্ষ থেকে স্থানীয় বিডিও অফিস সংলগ্ন মোড় থেকে ফুটপথ ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশ আসতেই ওই আতঙ্ক তাড়া করেছে। আগামী ১০দিনের মধ্যে ওই এলাকা থেকে ফুটপাত ব্যবসায়ীদের সরে যাওয়ার কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, কান্দি সালার রাজ্য সড়কের পাশেই রয়েছে ভরতপুর ১ বিডিও অফিস। প্রায় আড়াই বছর আগে ওই রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের সময় এলাকার ফুটপাত জবরদখলকারী ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপর ফের সেখানে এক দুই করে ফুটপাত দখল করে দোকান বসতে থাকে। বর্তমানে যার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৫। এর মধ্যে যেমন একাধিক চায়ের দোকান রয়েছে, তেমনি ফলের দোকান, খাবারের দোকান, খেলনার দোকান, মাংসের দোকানও রয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, ফুটপাত দখল করে দোকান বসার কারনে ওই রাস্তা যেমন সংকীর্ণ হয়ে পড়ছে, তেমনি প্রতিদিন যানজটও তৈরি হচ্ছে।
এদিকে এদিন রাতে পুলিশের একটি দল ফুটপথ ব্যবসায়ীদের কাছে গিয়ে দোকান সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। একইসঙ্গে রাস্তার পাশে টোটো পার্কিং না করার কথাও বলা হয়। যে সকল ব্যবসায়ীর সামগ্রী রাস্তায় নামিয়ে রাখা হয়। তাদেরও দ্বিতীয়বার এমন না করার কথা বলে পুলিশ। এরপরেই ফুটপাত ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ব্যবসায়ী আনারুল শেখ বলেন, সেলামি দিয়ে দোকান নেওয়ার ক্ষমতা নেই বলে ফুটপতে ব্যবসা করছি। ব্যবসা করেই সংসার চলে। এবার অন্য কোন পেশায় যাব সেটাই ভাবছি। অপর এক ব্যবসায়ী বলেন, রাস্তা দখল করে দোকান করা অন্যায় জানি। তাই নিজে থেকেই দোকান সরিয়ে নেব ভেবেছি। তবে সরকারিভাবে পুর্নবাসন দেওয়া হলে সংসারটা বেঁচে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ