Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কাঁচরাপাড়ায় হকারদের সাতদিনের মধ্যে উঠে যাওয়ার নির্দেশ, আতঙ্ক

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে, দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ হবে না। হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই বক্তব্যে কিছুটা আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু তার মধ্যেই কাঁচরাপাড়া স্টেশন চত্বর, বিবেকানন্দ মার্কেট, হকার্স কর্নারের ব্যবসায়ীদের সাতদিনের মধ্যে সরে যেতে নোটিশ দিয়েছে রেল।

কাঁচরাপাড়ায় হকারদের সাতদিনের মধ্যে উঠে যাওয়ার নির্দেশ, আতঙ্ক
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে, দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ হবে না। হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই বক্তব্যে কিছুটা আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু তার মধ্যেই কাঁচরাপাড়া স্টেশন চত্বর, বিবেকানন্দ মার্কেট, হকার্স কর্নারের ব্যবসায়ীদের সাতদিনের মধ্যে সরে যেতে নোটিশ দিয়েছে রেল। বুধবার বিকালে এবং বৃহস্পতিবার দুপুরে দেওয়া এই তিনটি নোটিশ নিয়ে শোরগোল পড়েছে। নোটিশ দেখে রীতিমতো মাথায় হাত শ’ পাঁচেক হকারের। তাঁরা আতঙ্কিত, উদ্বিগ্ন। রেল যদি বুলডোজার চালিয়ে স্টল ভেঙে দেয়, তাহলে সন্তান, স্ত্রী, পরিবার নিয়ে কোথায় যাবেন? রেলকে নোটিশ প্রত্যাহারের জন্য আবেদন জানাচ্ছেন হকাররা। এদিকে, ওই নোটিশের খবর পেয়ে হকারদের সঙ্গে দেখা করতে যান সিপিএম নেতা দেবাশিস রক্ষিত। তিনি হকারদের সঙ্গে কথা বলেন। পরিষ্কার জানিয়ে দেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে পরিবার বাঁচাতে একসাথে সবাই রাস্তায় নামবেন। বুলডোজারের সামনে দাঁড়াবেন। রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেবেন। কিছুতেই উচ্ছেদ প্রক্রিয়া হতে দেবেন না। যদি উচ্ছেদ করতে হয়, তাহলে সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। এই নোটিশের প্রতিবাদে আদালতে দরবার করবেন বলেও দেবাশিসবাবু জানিয়েছেন।

Advertisement

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাসও। তিনি বলেন, এইভাবে সাতদিনের নোটিশ দিয়ে উচ্ছেদ করা যায় না। মুখ্যমন্ত্রী তো টাইম দিয়েছিলেন পুজো পর্যন্ত কিছু হবে না। তাহলে হঠাৎ কেন এই নোটিশ? আমি রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। এইভাবে উচ্ছেদ করা যাবে না। তিনিও যে হকারদের পাশে আছেন, তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ