Bartaman Logo
১৫ জুন, ২০২৬

বিদ্বেষমূলক ভাষণ: আইনের বর্তমান ধারাগুলিই পর্যাপ্ত, বলল সুপ্রিম কোর্ট, হস্তক্ষেপ নিস্প্রয়োজন

দেশজুড়ে বিদ্বেষ ভাষণ রুখতে নতুন করে আর কোনো নির্দেশ জারি করতে চাইল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলল, ঘৃণা ভাষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ফৌজদারি আইনের বর্তমান ধারাগুলিই পর্যাপ্ত।

বিদ্বেষমূলক ভাষণ: আইনের বর্তমান ধারাগুলিই পর্যাপ্ত, বলল সুপ্রিম কোর্ট, হস্তক্ষেপ নিস্প্রয়োজন
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশজুড়ে বিদ্বেষ ভাষণ রুখতে নতুন করে আর কোনো নির্দেশ জারি করতে চাইল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলল, ঘৃণা ভাষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ফৌজদারি আইনের বর্তমান ধারাগুলিই পর্যাপ্ত। অভাবটা আইনের নয়, বরং তার সঠিক বাস্তবায়নের। এক্ষেত্রে কোনো ‘আইনি শূন্যতা’ না থাকায় হস্তক্ষেপের প্রয়োজন নেই।

Advertisement

বিদ্বেষ ভাষণ ইস্যুতে এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, এফআইআর দায়ের হওয়ার অপেক্ষায় বসে থাকলে চলবে না। পুলিশ, প্রশাসনকে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিতে হবে। তবে শীর্ষ আদালতের ওই নির্দেশ সত্ত্বেও ঘৃণা ভাষণে লাগাম টানা যাচ্ছে না— এই অভিযোগে পেশ হয় একাধিক আবেদন। তার ভিত্তিতেই বুধবার বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ বলেছে, বিদ্বেষ ভাষণ মোকাবিলায় পর্যাপ্ত আইনের অভাব রয়েছে, এমন ধারণা ঠিক নয়। তবে নয়া সামাজিক চ্যালেঞ্জগুলির কথা মাথায় রেখে ২০১৭ সালের মার্চে আইন কমিশনের ২৬৭তম রিপোর্টের সুপারিশগুলির ভিত্তিতে আইন ও নীতিতে কোনো সংশোধন প্রয়োজন কি না, তা কেন্দ্র ও সংশ্লিষ্ট আইনসভার সিদ্ধান্তের বিষয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ