নয়াদিল্লি: রাহুল গান্ধীর বিরুদ্ধে ঘৃণাভাষণের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিনায়ক দামোদর সাভারকরের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট’ করার অভিযোগ করা হয়েছিল। শুক্রবার সেই মামলাটি খারিজ করে দেন বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ।
২০২২ সালের ১৭ নভেম্বর ভারত জোড়ো যাত্রা চলাকালীন, বিনায়ক দামোদর সাভারকরকে ব্রিটিশের সহযোগী বলে উল্লেখ করেছিলেন রাহুল। তিনি আরও বলেন, ব্রিটিশ সরকারের কাছ থেকে পেনশনও পেতেন সাভারকর। এই বক্তব্যের প্রেক্ষিতেই উত্তরপ্রদেশে রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন নৃপেন্দ্রনাথ পাণ্ডে নামে এক আইনজীবী। সে রাজ্যের এক ম্যাজিস্ট্রেট কংগ্রেস সাংসদের বিরুদ্ধে সমন জারি করেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাহুল।