Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

মন্ত্রীঘনিষ্ঠ অফিসারদের অপসারণে কেলেঙ্কারির গন্ধ পাচ্ছে হাত শিবির

আরাবল্লি পর্বতমালা থেকে গ্রেটার নিকোবর, কর্পোরেট স্বার্থরক্ষায় পরিবেশ ধ্বংসের অভিযোগ ক্রমেই সুর চড়াচ্ছে কংগ্রেস। আর এবার কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের ঘনিষ্ঠ চার অফিসারের অপসারণ ঘিরে বিস্ফোরক দাবি হাত শিবিরের।

মন্ত্রীঘনিষ্ঠ অফিসারদের অপসারণে কেলেঙ্কারির গন্ধ পাচ্ছে হাত শিবির
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আরাবল্লি পর্বতমালা থেকে গ্রেটার নিকোবর, কর্পোরেট স্বার্থরক্ষায় পরিবেশ ধ্বংসের অভিযোগ ক্রমেই সুর চড়াচ্ছে কংগ্রেস। আর এবার কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের ঘনিষ্ঠ চার অফিসারের অপসারণ ঘিরে বিস্ফোরক দাবি হাত শিবিরের। বৃহস্পতিবার কংগ্রেসের অভিযোগ, এই পদক্ষেপের নেপথ্যে নিশ্চিতভাবেই ‘বিশাল কেলেঙ্কারি’ রয়েছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, পরিবেশ মন্ত্রক এবং রাজস্থান সরকার ২০২৫ সালের জুন মাস থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আলওয়ারের কাছে সরিস্কা এলাকায় ব্যাঘ্র আবাসস্থলের সীমানা বদলে ফেলা যায়। সীমানা পুনর্নির্ধারণ করা গেলে ৫০টি বন্ধ খনি সংস্থা নতুন করে খননকাজ শুরু করতে পারবে। ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়া (এফএসআই) আরাবল্লি পর্বতমালার সীমানা পুনর্নির্ধারণের তীব্র বিরোধিতা করে করেছিল। সুপ্রিম কোর্ট নিযুক্ত সেন্ট্রাল এমপাওয়ারড কমিটি এবং আদালত বান্ধবও এই অবস্থানকে সমর্থন করে। তা সত্ত্বেও পরিবেশ মন্ত্রক ওই অঞ্চলের সংজ্ঞায় বদল করার পক্ষে মত দেয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ