ব্রিকসে যোগ না দেওয়া তারেকের অপরিণত সিদ্ধান্ত, দাবি হাসিনার
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ না দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া সমালোচনা করলেন শেখ হাসিনা। তারেকের সিদ্ধান্তকে ‘অপরিণত’ বলেছেন তিনি। হাসিনার দাবি, এই সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় স্বার্থের ক্ষতি করেছে। ব্যক্তিগত সিদ্ধান্তের উপর ভিত্তি করে বা দীর্ঘমেয়াদি হিসাব-নিকেশ না করে কোনো বিদেশনীতি তৈরি হলে তার ফলাফল কখনই লাভজনক হতে পারে না। পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে হাসিনা জানান, ব্রিকস সম্মেলনে অংশ নিলে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারত। সেই সুযোগ হাতছাড়া হল। বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্তে তিনি এখনও অটল রয়েছেন বলেও জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। গত সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হওয়া সত্ত্বেও তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়। বর্তমানে তারেক বিমস্টেক-এর চেয়ারম্যান হওয়ার সুবাদেই তাঁকে আমন্ত্রণ জানায় দিল্লি। কিন্তু নিরাপত্তার অভাবের কথা বলে সেই আমন্ত্রণে সাড়া দেয়নি ঢাকা। তারেক কোনো প্রতিনিধিকেও দিল্লিতে পাঠাননি। হাসিনা বলেন, ‘ব্রিকস শুধুমাত্র একটি কূটনৈতিক সমাবেশ নয়। এই সম্মেলন উদীয়মান অর্থনীতিগুলিকে এক জায়গায় নিয়ে আসে এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তৈরি করে। এতে অংশ নিলে বাংলাদেশ মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারত। ২০১৬ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছিলেন হাসিনা।

Advertisement