Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

অবসর ভাঙলেন অরিজিৎ?

অবসর ভাঙলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং? এই জল্পনাই শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। শোনা যাচ্ছে, ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ ছবিতে ‘ইয়ে আওয়ারাপান’ গানটি গাইছেন অরিজিৎ।

অবসর ভাঙলেন অরিজিৎ?
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অবসর ভাঙলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং? এই জল্পনাই শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। শোনা যাচ্ছে, ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ ছবিতে ‘ইয়ে আওয়ারাপান’ গানটি গাইছেন অরিজিৎ। আমল মালিকের কম্পোজ করা এই গানের লিরিক্স লিখেছেন রশ্মি বিরাগ। সূত্রের খবর, আজ মঙ্গলবার সমস্ত প্ল্যাটফর্মে গানটি মুক্তি পাবে। বিনেশ ফিল্মস প্রোডাকশন হাউজের ব্যানারেই ‘মার্ডার ২’ ছবিতে ডেবিউ করেছিলেন অরিজিৎ। তাঁর কণ্ঠে ‘ফির মহব্বত’ এখনও শ্রোতারা পছন্দ করেন। গত বছর তাঁর অবসর ঘোষণার বার্তা মন ভেঙেছিল অনুরাগীদের। ‘ইয়ে আওয়ারাপান’ সেই সিদ্ধান্তের আগে রেকর্ড করা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অবসর ভাঙুন, চাইছেন সকলেই।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ