Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতারণার অভিযোগ, তালতলা থেকে মূল চক্রীকে গ্রেপ্তার হরিয়ানা পুলিশের

বিপুল পরিমাণ রিটার্নের টোপ দিয়ে নিয়ম ভেঙে বাজার থেকে ৩৪ কোটি টাকা তুলে হরিয়ানা পুলিশের হাতে গ্রেপ্তার হল একটি বেআইনি অর্থলগ্নি সংস্থার মালিক।

প্রতারণার অভিযোগ, তালতলা থেকে মূল চক্রীকে গ্রেপ্তার হরিয়ানা পুলিশের
  • ৭ জুলাই, ২০২৬ ০২:২৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিপুল পরিমাণ রিটার্নের টোপ দিয়ে নিয়ম ভেঙে বাজার থেকে ৩৪ কোটি টাকা তুলে হরিয়ানা পুলিশের হাতে গ্রেপ্তার হল একটি বেআইনি অর্থলগ্নি সংস্থার মালিক। ওয়াজির কবির নামের ওই অভিযুক্তকে তালতলা এলাকা থেকে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে হরিয়ানা নিয়ে যাওয়া হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত একটি চিটফান্ড সংস্থা খুলেছিল। এজেন্টদের মাধ্যমে লোকজনকে বলা হত, তাঁর কোম্পানিতে টাকা রাখলে বিপুল রিটার্ন পাওয়া যাবে। ওই টোপ গিলে অনেকেই ওই অর্থলগ্নি সংস্থায় বিনিয়োগ করেন। তাঁদের মধ্যে এই রাজ্য ছাড়াও হরিয়ানার কয়েকজন বাসিন্দা রয়েছেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না পেয়ে প্রতারিত আমানতকারীরা হরিয়ানা পুলিশের হিসার থানায় অভিযোগ দায়ের করেন। সবমিলিয়ে ৩৪ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। তার ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, অভিযুক্ত কলকাতায় রয়েছে। এরপর হরিয়ানা পুলিশের টিম কলকাতায় পৌঁছায়। তারা তালতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে রবিবার রাতে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ