Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

পুলিশের ভূমিকায় হর্ষবর্ধন

রামগোপাল ভর্মার পরিচালনায় কাজ করবেন অভিনেতা হর্ষবর্ধন রানে। ফের মুম্বইয়ের অপরাধ জগৎ নিয়ে ছবি তৈরি করতে চলেছেন রামগোপাল।

পুলিশের ভূমিকায় হর্ষবর্ধন
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• রামগোপাল ভর্মার পরিচালনায় কাজ করবেন অভিনেতা হর্ষবর্ধন রানে। ফের মুম্বইয়ের অপরাধ জগৎ নিয়ে ছবি তৈরি করতে চলেছেন রামগোপাল। শোনা যাচ্ছে, এবার তিনি মুম্বইয়ের এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েকের জীবনের উপর ভিত্তি করে ছবি তৈরি করতে চলেছেন। সেখানেই মুখ্য চরিত্রে দেখা যাবে ‘সনম তেরি কসম’ খ্যাত হর্ষবর্ধন। নতুন ছবির নাম ‘পুলিশ কোম্পানি’। ছবির চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। হর্ষবর্ধন ছাড়া আর কাদের এই ছবিতে দেখা যাবে, তা চূড়ান্ত নয়। শীঘ্রই সে বিষয়ে ঘোষণা করবেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে শ্যুটিং শুরু হওয়ার কথা আগামী মাসে। ২০২৭ সালে দ্বিতীয়ার্ধ্বে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ