ইংল্যান্ড- ৪ : ক্রোয়েশিয়া- ২
ইংল্যান্ড- ৪ : ক্রোয়েশিয়া- ২
আর্লিংটন: বিশ্বকাপের শুরুটা দারুণ করলেন হ্যারি কেন। বুধবার তাঁর জোড়া গোলে ভর করে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারাল ইংল্যান্ড। থ্রি লায়ন্সের অপর দুই গোলদাতা জুড বেলিংহ্যাম ও মার্কাস র্যাশফোর্ড। হারলেও প্রথমার্ধে দু’বার পিছিয়ে পড়েও সমতায় ফেরে জ্লাটকো ডালিচের ছেলেরা। স্কোরশিটে নাম তোলেন পিটার মুসা ও মার্টিন বাতুরিনা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে তৃতীয়বারের জন্য পিছিয়ে পড়তেই আর ঘুরে দাঁড়াতে পারেননি লুকা মডরিচরা। বরং এই পর্বে ক্রোট গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ দুরন্ত কয়েকটি সেভ না করলে আরও বড়ো ব্যবধানে জিততে পারত ইংল্যান্ড।
এদিকে, ‘বি’ গ্রুপের অন্যতম ফেভারিট হয়েও বিশ্বকাপের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সুইৎজারল্যান্ডকে। সেই হতাশা ভুলে জয়ের খাতা খুলতে মরিয়া গ্রানিত জাকারা। বৃহস্পতিবার তাঁদের প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা। উজবেকিস্তানের বিরুদ্ধে ফেভারিট হিসেবে অভিযান শুরু করছে কলম্বিয়া। গ্রুপ কে’র এই ম্যাচে বড় জয় তুলে নেওয়াই লক্ষ্য হামেস রড্রিগেজ, লুইস ডিয়াজদের। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে দু’দলই হেরেছে। পাশাপাশি শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মেক্সিকো।