Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

ক্যাপ্টেন্সি ছাড়লেন হরমনপ্রীত, শুরু স্মৃতি মন্ধানা যুগ

ভারতীয় মহিলা ক্রিকেটে ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর যুগের অবসান! টেস্ট, ওডিআই, টি-২০— তিন ফরম্যাটেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি

ক্যাপ্টেন্সি ছাড়লেন হরমনপ্রীত, শুরু স্মৃতি মন্ধানা যুগ
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ভারতীয় মহিলা ক্রিকেটে ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর যুগের অবসান! টেস্ট, ওডিআই, টি-২০— তিন ফরম্যাটেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। তবে জাতীয় দলের হয়ে খেলা এখনও চালিয়ে যাবেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে এমনটাই ঘোষণা করলেন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন। তিনি লেখেন, ‘সব ফরম্যাটে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য যতটুকু দেওয়ার ছিল সবটাই দিয়েছি। অত্যন্ত গর্বের সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমি মন থেকে বিশ্বাস করি, ভারতীয় দল এখন অনেক নিরাপদ ও ভালো জায়গায় রয়েছে। তাই যখন ক্যাপ্টেন্সি ছাড়ছি, আমার মনে এক পরম শান্তি রয়েছে। তবে প্লেয়ার হিসাবে লড়াই এখনও জারি থাকবে।’ এদিন রাতেই অবশ্য তিন ফরম্যাটের জন্য নতুন ক্যাপ্টেন হিসাবে স্মৃতি মান্ধানার নাম ঘোষণা করল বিসিসিআই। তাঁকে সামনে রেখেই ২০২৮ টি-২০ বিশ্বকাপ ও লস এঞ্জেলস ওলিম্পিকসের দল গঠন করতে চাইছে বোর্ড।  

Advertisement

২০১৬ সালে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব গ্রহণ করেন হরনমনপ্রীত। তাঁর অধীনে ২০২৫ ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। সম্প্রতি এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে সোনাও জেতে টিম ইন্ডিয়া। তারপরও বিসিসিআইয়ের রিভিউ মিটিংয়ে হরমনপ্রীতকে জানিয়েও দেওয়া হয়, ভবিষ্যতের লক্ষ্যে নতুনভাবে পরিকল্পনা করতে চায় বোর্ড। গত টি-২০ বিশ্বকাপে ভারতের জঘন্য পারফরম্যান্সের প্রসঙ্গও উঠে। প্রাথমিকভাবে হরমনপ্রীত ক্যাপ্টেন হিসাবে চালিয়ে যাওয়ার কথা বলেন। তবে পরে মেনে নেন যে টি-২০ ঘরানায় তাঁর ব্যাটিং পারফরম্যান্সের গ্রাফ নেমেছে। শেষে হরমনপ্রীতকে কেবলমাত্র ওডিআই ক্রিকেটে নেতৃত্ব চালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ