Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এবার টি-২০ খেতাবে চোখ হরমনপ্রীতের

১২ জুন ইংল্যান্ডে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। চলবে ৫ জুলাই পর্যন্ত। স্বাভাবিকভাবেই ওডিআই বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে নিয়ে জন্ম নিচ্ছে প্রত্যাশা।

এবার টি-২০ খেতাবে চোখ হরমনপ্রীতের
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ১২ জুন ইংল্যান্ডে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। চলবে ৫ জুলাই পর্যন্ত। স্বাভাবিকভাবেই ওডিআই বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে নিয়ে জন্ম নিচ্ছে প্রত্যাশা। ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর তা অস্বীকারও করছেন না। গত নভেম্বরে নভি মুম্বইয়ে ৫০ ওভারের ঘরানায় বিশ্বকাপ জেতা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলছে বলে জানিয়েওছেন। তাঁর কথায়, ‘জীবনের যে কোনও ক্ষেত্রেই স্বীকৃতির জন্য সাফল্য জরুরি। আমাদের ক্ষেত্রে বিশ্বকাপ জেতাটা ঠিক তাই। অন্যথায় মনে হত, এতদিনের কঠোর পরিশ্রম নষ্ট হল। শুধু আমরাই নই, অতীতের সমস্ত মহিলা ক্রিকেটারের অবদান অনস্বীকার্য। ওদের এমনকী নিজের পকেটের টাকা খরচ করেও খেলতে হয়েছে। সেজন্যই ট্রফি জেতা জরুরি। তারপর ভারতীয় ক্রিকেটপ্রেমী, মিডিয়া, বাকি সবার থেকে যে ভালোবাসা পেয়েছি তার তুলনা হয় না। তাই প্রত্যাশা থাকবেই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ