Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জয়ে ফিরলেন হরমনপ্রীতরা

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালে যাওয়ার আশা জাগাল ভারত। শেফালি ভার্মার হাফ-সেঞ্চুরির সাহায্যে জয় নিশ্চিত। বিস্তারিত পড়ুন।

জয়ে ফিরলেন হরমনপ্রীতরা
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: দক্ষিণ আফ্রিকার কাছে গত ম্যাচে হোঁচট খেয়েছিলেন স্মৃতি-হরমনপ্রীতরা। কঠিন হয়েছে মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার পথ। গ্রুপের বাকি সব ম্যাচই এখন ভারতের কাছে ডু-অর-ডাই ব্যাটল। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে আশা জিইয়ে রাখল ভারতের মেয়েরা। এদিন প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে তোলে ১৩৬। জাউরিয়া ফিরদৌস ৩৩ ও ক্যাপ্টেন নিগর সুলতানা ৩২ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে রাধা যাদব ৩টি ও শ্রী চরণী ২টি উইকেট নেন। জবাবে ১৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া (১৩৯-৫)। স্মৃতি মান্ধানার (৮) ব্যর্থতা ঢেকে হাফ-সেঞ্চুরি হাঁকান শেফালি ভার্মা (৩৪ বলে ৫৩)। তবে চিন্তায় রাখল মিডল অর্ডারের ব্যর্থতা। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ ভারতের কাছে অস্তিত্বের লড়াই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ