অগ্নিপরীক্ষায় হরমনপ্রীতরা
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: কার্যত কোয়ার্টার ফাইনাল! লর্ডসে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ হরমনপ্রীত কাউর ব্রিগেডের। মহিলাদের টি-২০ বিশ্বকাপে ১ নম্বর গ্রুপ থেকে অজিদের (৮ পয়েন্ট) শেষ চারে যাওয়া নিশ্চিত। অন্য স্থানের জন্য লড়াইয়ে ভারত (৬ পয়েন্ট) ও দক্ষিণ আফ্রিকা (৬ পয়েন্ট)। টিম ইন্ডিয়া অবশ্য মাঠে নামার আগে জেনে যাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রোটিয়াদের ম্যাচের ফলাফল। ধারে-ভারে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা যদি জিতে যায়, তবে ভারতকেও জিততেই হবে। আর অবশ্যই সেটা বড়ো ব্যবধানে। আর হারলে বিশ্বকাপ অভিযানে দাঁড়ি পড়বে স্মৃতিদের। এমন অবস্থায় ভারতকে অবশ্য চিন্তায় রাখছে মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব আর দুর্বল ফিল্ডিং।

Advertisement

 খেলা শুরু সন্ধ্যা ৭টা। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।