Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

কিউয়িদের বিরুদ্ধে নেই হার্দিক পান্ডিয়া

চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না হার্দিক পান্ডিয়ার। হাঁটুর চোটের কারণে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলতে পারেননি এই ডানহাতি অলরাউন্ডার।

কিউয়িদের বিরুদ্ধে নেই হার্দিক পান্ডিয়া
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না হার্দিক পান্ডিয়ার। হাঁটুর চোটের কারণে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলতে পারেননি এই ডানহাতি অলরাউন্ডার। বর্তমানে বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব সারছিলেন তিনি। নির্বাচকরা আশায় ছিলেন, আসন্ন নিউজিল্যান্ড সফরে তাঁকে পাওয়া যাবে। সেই মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের স্কোয়াডেও রাখা হয় হার্দিককে। তবে শনিবার নতুন চোটের কবলে পড়লেন তিনি। এনসিএ সূত্রে খবর, ট্রেনিংয়ের সময় ডান পায়ে ব্যথা অনুভব করেন পান্ডিয়া। আপাতত ডাক্তাররা দু’সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তারপর শুরু হবে রিহ্যাব। ফলে ২২ অক্টোবর শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজে তাঁর খেলার সম্ভাবনা নেই। শুধু তাই নয়, ফের কবে মাঠে ফিরবেন পান্ডিয়া তা নিয়ে তৈরি হল ধোঁয়াশা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ