Bartaman Logo
৯ জুন, ২০২৬

এপস্টাইনে সঙ্গে যোগসাজশ নিয়ে পোস্ট, ১০ কোটির মামলা দায়ের হরদীপ-কন্যার

কুখ্যাত যৌন অপরাধী এপস্টাইনের সঙ্গে তাঁর যোগসাজশের ‘ভুয়ো’ খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সংক্রান্ত যাবতীয় পোস্ট অনলাইন দুনিয়া থেকে সরানোর আবেদন জানিয়ে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর মেয়ে হিমায়নি।

এপস্টাইনে সঙ্গে যোগসাজশ নিয়ে পোস্ট, ১০ কোটির মামলা দায়ের হরদীপ-কন্যার
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কুখ্যাত যৌন অপরাধী এপস্টাইনের সঙ্গে তাঁর যোগসাজশের ‘ভুয়ো’ খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সংক্রান্ত যাবতীয় পোস্ট অনলাইন দুনিয়া থেকে সরানোর আবেদন জানিয়ে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর মেয়ে হিমায়নি। দায়ের করেছেন মানহানির মামলা। পাশাপাশি ১০ কোটি টাকা ক্ষতিপূরণও চেয়েছেন তিনি। অভিযোগ, এপস্টাইনের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে মিথ্যা পোস্ট করা হয়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। সেই পোস্টগুলি সরাতে গুগল, এক্স, মেটা এবং লিঙ্কডইনকে নির্দেশিকা দেওয়ার দাবি আদালতে জানিয়েছেন তিনি। আজ, মঙ্গলবার তাঁর মামলা নিয়ে শুনানি হতে পারে হাইকোর্টে। 
মানহানির মামলায় হিমায়নি এও জানিয়েছেন, গত ২২ ফেব্রুয়ারি থেকে এই পোস্টগুলি করা শুরু হয়। পোস্টগুলিতে দাবি করা হয়েছে, এপস্টাইন এবং তাঁর কুখ্যাত নেটওয়ার্কের সঙ্গে হিমায়নির প্রত্যক্ষ বা পরোক্ষ আর্থিক যোগাযোগ রয়েছে। যেখানে তিনি কাজ করতেন, সেই রিয়েল পার্টনার্স এলএলসি আর্থিক সহায়তা পেত এপস্টাইন বা তাঁর সংস্থা থেকে। রবার্ট মিলার্ড নামে এক ব্যক্তির সহায়তায় লেম্যান ব্রাদার্সের পতনের জন্য কাজ করেছেন হিমায়নি। যদিও হরদীপ-কন্যার অভিযোগ, এই দাবিগুলি সম্পূর্ণ মিথ্যা। ব্যক্তিগত বিদ্বেষের জেরে এগুলি করা হয়েছে। এপস্টাইন ফাইলে নাম ছিল হরদীপ পুরীর। নথি অনুযায়ী, ২০১৪-১৫ সালে এপস্টাইনের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হরদীপ। এবার একই পথে হাঁটলেন মেয়ে হিমায়নিও।

Advertisement

কেরলে ৪৭ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির: শিয়রে ভোট। রাজনৈতিক দলগুলির তৎপরতা এখন তুঙ্গে। রবিবার বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়েছে। তারপরই সোমবার কেরলে প্রথম দফায় ৪৭ আসনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। কেরল বিজেপির সভাপতি রাজীব চন্দ্রশেখর, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ভি মুরলীধরণ এবং জর্জ কুরিয়ানের মতো নেতারা প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন। আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ