বুধবার সকালে সবংয়ের বলপাই অঞ্চলের পানিথর এলাকায় এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম বর্ণালী মাইতি (১৮)। বর্ণালী স্থানীয় একটি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গিয়েছে। এদিন সকালে বর্ণালীর ঘরের দরজায় ধাক্কা দেন পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। এরপর দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। দ্রুত সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



