Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

হামজাকে গুলি: হামলাকারীর বিরুদ্ধে মামলা পাক পুলিশের

লস্কর-ই-তোইবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজার উপর হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করল পাক পাঞ্জাব পুলিশ।

হামজাকে গুলি: হামলাকারীর বিরুদ্ধে মামলা পাক পুলিশের
  • ১৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লাহোর: লস্কর-ই-তোইবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজার উপর হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করল পাক পাঞ্জাব পুলিশ। বৃহস্পতিবার এক বেসরকারি টিভি চ্যানেলের গাড়িতে দুই বাইকআরোহী দুষ্কৃতী এসে এলোপাথাড়ি গুলি চালায়। তাতেই গাড়িতে থাকা নাজির আহমেদ গাজি ও আমির হামজা গুরুতর জখম হন। হামলার পর আশঙ্কাজনক অবস্থায় হামজাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাঞ্জাব পুলিশ শুক্রবার জানিয়েছে, ঘটনার খবর পেয়েই অকুস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। আক্রান্তদের সঙ্গে এসএসপি অপারেশনের প্রধান তৌকির নইম কথা বলেছেন। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

Advertisement

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, হাসপাতাল থেকে হামজাকে ইতিমধ্যেই লাহোরের জওহর টাউনে তাঁর বাড়িতে স্থানান্তর করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ