Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রবিবার

হালখাতা

হালখাতা
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অভীক বসু

Advertisement

ঢ্যাম কুড় ঢ্যাম কুড়
গাজন হল শেষ
শিব দুগ্গা তল্পি বেঁধে চলল
আপন দেশ।
নতুন বছর দারুণ মজা
নতুন জামা পরে
সন্ধ্যাবেলা ঘুরতে বেড়াই
দাদুরই হাত ধরে,
পরান কাকার সোনার দোকান
নতুন খাতা খোলা
যেই ঢুকেছি বলল বসুন
কর্মচারী ভোলা,
ধার বাকি সব মিটিয়ে দিল
দাদু হিসাব দেখে
মিষ্টি কোথায়, বলেন দাদু
ভোলা কে তাই ডেকে,
ধরিয়ে দিল মিষ্টি হাতে
ক্যালেন্ডারও সাথে,
দাদু ও নাতি ফিরছি ঘরে
আনন্দ কী তাতে,
সারাটা দিন কাটল ভালোই
হালখাতা হালখাতায়
গণেশ ঠাকুর হাসছে দেখি
ক্যালেন্ডারের পাতায়।

সম্পর্কিত সংবাদ