ব্যাডমিন্টনে স্টেট র্যাঙ্কিং টুর্নামেন্টে অনূর্ধ-১১ বিভাগে সিঙ্গলস এবং ডাবলসে চ্যাম্পিয়ন হল হলদিয়ার খুদে পড়ুয়া সৃজন ভৌমিক। দু'টি বিভাগেই সোনা পেয়েছে সে। রাজ্য স্তরের ওই টুর্নামেন্টের আয়োজক ছিল ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। ১৬-১৯ মার্চ শিলিগুড়িতে ওই টুর্নামেন্টের আসর বসেছিল।



