Bartaman Logo
৭ জুলাই, ২০২৬

পহেলগাঁও কাণ্ডে মূল চক্রী হাফিজ সইদ, জমা চার্জশিট

পহেলগাঁও কাণ্ডের তদন্তে জমা হল চার্জশিট। হাফিজ সইদ ও লস্কর-ই-তোইবার ভূমিকা স্পষ্ট। আন্তর্জাতিক মহলে ভারতের দাবি নিয়ে বিস্তারিত পড়ুন।

পহেলগাঁও কাণ্ডে মূল চক্রী হাফিজ সইদ, জমা চার্জশিট
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁও হামলার পরিকল্পনা যে দ্য টেররিস্ট রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামে এক সংগঠন করেছিল, সেটা তদন্তে আগেই জানা গিয়েছে। সেই সংগঠন আদতে যে লস্কর-ই-তোইবার ছায়া সংগঠন, সেটাও ফাঁস হয়েছে। এবার পহেলগাঁও কাণ্ডের চার্জশিট জমা দিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি রিপোর্টে জানিয়ে দিল, মুম্বই হামলার মতোই পহেলগাঁও সন্ত্রাসের মূল চক্রীও সেই লস্কর সুপ্রিমো হাফিজ সইদ। সোমবার জম্মু আদালতে জমা দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট। সেখানে উল্লেখ করা হয়েছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সীমা঩ন্তের অন্য প্রান্ত থেকে ভারত বিরোধী চক্রান্ত করেছেন হাফিজ সঈদ। এর আগে ১৫৫৭ পৃষ্ঠার মূল চার্জশিট জমা পড়েছে পহেলগাঁও কাণ্ড  তদন্তে। চার্জশিটে প্রত্যক্ষ অভিযুক্ত হিসাবে দু’জন এবং অভিযুক্তদের সহায়তা করার জন্য একঝাঁক নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু নতুন চার্জশিটে সরাসরি বলা হয়েছে, পরিকল্পনা, পরিকাঠামো নির্মাণ, অভিযুক্তদের নিয়োগ করা,প্রশিক্ষণ এবং সন্ত্রাস কার্যকর— সবই হয়েছে লস্কর-ই-তোইবার সুপ্রিমো হাফিজ সইদেরই তত্ত্বাবধানে। একইসঙ্গে রাষ্ট্র যে এই চক্রান্তের অঙ্গ এবং মদতদাতা, তাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পাকিস্তানের প্রশাসনিক সহায়তাকেও যুক্ত করা হয়েছে চার্জশিটে। মুম্বই হামলার সময় গোটা প্ল্যান ও  হামলার সঙ্গে আগাগোড়াই যুক্ত ছিল হাফিজ সঈদ। সেই একই  ছায়া পহেলগাঁওয়ে। এতকিছু সত্ত্বেও যে পাকিস্তান হাফিজ সইদকে নিশ্চিন্তে থাকতে দিচ্ছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত সেটা জানাতে পারবে। কারণ হাজিফ সইদ এখনও অধরা। তাই আন্তর্জাতিক মহল নীরব থাকতে পারে না বলে দাবিই করবে ভারত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ