Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সদ্য রংবদলুদের হুঁশিয়ারি হাবড়ার বিজেপি বিধায়ক দেবব্রত মণ্ডলের, ‘গেরুয়া রং মেখে বিজেপি হয়েছেন ভাবলে ভুল করছেন’

বিধানসভা নির্বাচনে জয় উদযাপন করতে হাবড়ায় শোভাযাত্রা করলেন বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। দেশবন্ধু পার্ক থেকে শুরু হয় মিছিলটি।

সদ্য রংবদলুদের হুঁশিয়ারি হাবড়ার বিজেপি বিধায়ক দেবব্রত মণ্ডলের, ‘গেরুয়া রং মেখে বিজেপি হয়েছেন ভাবলে ভুল করছেন’
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিধানসভা নির্বাচনে জয় উদযাপন করতে হাবড়ায় শোভাযাত্রা করলেন বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। দেশবন্ধু পার্ক থেকে শুরু হয় মিছিলটি। ভিড় শেষপর্যন্ত রূপ নেয় জনসমুদ্রের। রাস্তা কার্যত ঢেকে যায় পতাকা, ব্যানারে। স্লোগান, ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি রাজপথ মুখর হয়ে ওঠে। বন্দেমাতরম, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মীরা। 

Advertisement

হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে মিছিলের নেতৃত্ব দেন দেবদাসবাবু। হাতজোড় করে ফুল ছড়িয়ে অভিভাবদন জানান মানুষকে। মিছিল শেষে মঞ্চ থেকে রংবদলুদের কড়া বার্তা দেন বিধায়ক। দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘৪ মে দুপুর ১২টার পর বিজেপি হওয়া কর্মীরা সাবধান হয়ে যান। তৃণমূলে থেকে আমাদের কর্মীদের মারধর করে এখন একটু গেরুয়া রং মেখে বিজেপি হলেন, এটা ভেবে ভুল করছেন।’ পাশাপাশি দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করে বলেন, ‘যত বড়ো নেতা হোন না কেন, দুর্নীতির টাকা গলা দিয়ে হাত ঢুকিয়ে বের করব।’ এর পাশাপাশি সাধারণ মানুষকে অনুরোধ জানিয়ে বলেন, ‘এলাকায় কোনো অনিয়ম চোখে পড়লে সরাসরি অভিযোগ জানান।’ এমনকি র‌্যজের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও থানায় অভিযোগ করার পরামর্শ দেন দেবদাসবাবু। বলেন, ‘উনিও গ্রেপ্তার হবেন নিশ্চিন্তে থাকুন।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ