Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মায়ের নামে জার্সি পরে দলকে জেতালেন হালান্ড

দীর্ঘ ২৮ বছর বাদে বিশ্বকাপের আসরে খেলতে নেমেই দুরন্ত জয় পেল নরওয়ে। বুধবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারাল নিশীথ সূর্যের দেশ।

মায়ের নামে জার্সি পরে দলকে জেতালেন হালান্ড
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইরাক- ১                                        :                                       নরওয়ে- ৪

Advertisement

বোস্টন: দীর্ঘ ২৮ বছর বাদে বিশ্বকাপের আসরে খেলতে নেমেই দুরন্ত জয় পেল নরওয়ে। বুধবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারাল নিশীথ সূর্যের দেশ। বিশ্বকাপের আসরে অভিষেকেই জোড়া গোলে নায়ক আর্লিং হালান্ড। এছাড়া নরওয়ের হয়ে জাল কাঁপান লিও ওস্টিগার্ড। অপর গোলটি আয়মেন হুসেনের আত্মঘাতী। কাকতালীয়ভাবে, ইরাকের একমাত্র গোলটিও তাঁরই।
এবারের বিশ্বকাপে ডার্ক হর্স হিসেবে দেখা হচ্ছে নরওয়েকে। দলে একঝাঁক তারকা ফুটবলার। বাছাই পর্বে শীর্ষে থেকেই কাপযুদ্ধের টিকিট নিশ্চিত করে তারা। বিশেষত ম্যান সিটির জার্সিতে গত কয়েক মরশুমে একের পর এক রেকর্ড গড়া হালান্ডকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। বুধবার ইরাকের বিরুদ্ধে পারফরম্যান্স সেই আশা আরও জোরালো করল। জোড়া গোলের পাশাপাশি এদিন তাঁর জার্সিতে লেখা নাম নিয়েও চর্চা চলল। অতীতে শুধুই হালান্ড নামে মাঠে নামতেন তিনি। তবে এই ম্যাচে তারকা স্ট্রাইকারের জার্সির পিছনে লেখা ছিল, ‘ব্রাউট হালান্ড’। আসলে জার্সিতে বাবার (আলফি হালান্ড) পাশাপাশি মা মারিতা ব্রাউটের নামকেও সম্মান জানাতে এই পন্থা অবলম্বন করেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ