Bartaman Logo
২২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ সেনেগালের চ্যালেঞ্জ টপকাতে মরিয়া হালান্ডরা

আজ সেনেগালের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামছে হালান্ডরা। রাউন্ড অব ৩২ নিশ্চিত করতে জয় অপরিহার্য। বিস্তারিত পড়ুন।

আজ সেনেগালের চ্যালেঞ্জ টপকাতে মরিয়া হালান্ডরা
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ২৮ বছর বাদে বিশ্বকাপের আসরে প্রত্যাবর্তন। সূচনাটাও দারুণ করেছে নরওয়ে। মার্কিন মুলুকে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে সহজেই ইরাককে বশ মানায় নিশীথ সূর্যের দেশ। জোড়া গোলে নায়ক আর্লিং হালান্ড। পরের ম্যাচে অবশ্য তাঁদের জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই। সামনে সেনেগাল, প্রথম ম্যাচে যারা ফ্রান্সকেও যথেষ্ট বেগ দিয়েছিল। তাই পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করতে সেনেগালের চ্যালেঞ্জ টপকাতে মরিয়া স্টেল সোলবাকেনের ছেলেরা। কারণ শেষ ম্যাচে নরওয়েকে খেলতে হবে ফ্রান্সের বিরুদ্ধে। সেনেগালের বিরুদ্ধে খারাপ ফল মানেই কঠিন হবে রাউন্ড অব ৩২-র পথ। তাই ভারতীয় সময় মঙ্গলবার ভোরে কোনোরকম পরীক্ষা নিরীক্ষার পথে না হেঁটে সেরা দল নিয়েই লড়াইয়ে নামতে প্রস্তুত হালান্ড-ওডেগার্ডরা।

Advertisement

এবারের বিশ্বকাপে ডার্ক-হর্স হিসেবে দেখা হচ্ছে নরওয়েকে। বাছাই পর্বে ইতালিকে পিছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা। ইরাকের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতলেও রক্ষণে বেশ কিছু দুর্বলতা চোখে পড়েছে। সাদিও মানেদের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে সেগুলো শুধরে নিতে চাইবেন হালান্ডদের হেড স্যার।
দিনের অপর ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মিশর। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামকে বাগে পেয়েও হারাতে ব্যর্থ মো সালাহরা। সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেতে মরিয়া তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ