Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শেষ ষোলোয় হালান্ডরা

চলতি বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ নরওয়ে। মঙ্গলবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারালেন আর্লিং হালান্ডরা। শেষ ষোলোয় ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভাইকিংরা।

শেষ ষোলোয় হালান্ডরা
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আইভরি কোস্ট-১                              :                                      নরওয়ে-২

Advertisement

ডালাস: চলতি বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ নরওয়ে। মঙ্গলবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারালেন আর্লিং হালান্ডরা। শেষ ষোলোয় ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভাইকিংরা।
মঙ্গলবার প্রথমার্ধে নরওয়েরই আধিপত্য ছিল। ৩৯ মিনিটে গোলের দেখা পায় তারা। বাঁ দিক দিয়ে ওঠে বক্সের সামনে থেকে বাঁক খাওয়ানো শটে জাল কাঁপান নুসা (১-০)। তবে লিড দীর্ঘস্থায়ী হয়নি। ৭৪ মিনিটে একক নৈপুণ্যে বিপক্ষের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল আইভরি কোস্টের আমাদ ডিয়ালোর (১-১)। এই পর্বে মনে হচ্ছিল খেলা অতিরিক্ত সময়ে গড়াবে। তবে ৮৬ মিনিটে হালান্ডের জয়সূচক গোলে হাসিমুখে মাঠ ছাড়ল ভাইকিংস।  চলতি আসরে এটা আর্লিংয়ের পঞ্চম গোল।

Advertisement
সম্পর্কিত সংবাদ