Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গুরু শিষ্য পরম্পরা

সুরকার গীতিকার, কম্পোজার ও বাংলা রাগ প্রধান গানের সৃষ্টিকার সংগীতাচার্য পণ্ডিত চিন্ময় লাহিড়িকে তাঁর সৃষ্টি দিয়েই শ্রদ্ধা জানাল মগন মন্দির সংস্থার ছাত্রছাত্রীরা।

গুরু শিষ্য পরম্পরা
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুরকার গীতিকার, কম্পোজার ও বাংলা রাগ প্রধান গানের সৃষ্টিকার সংগীতাচার্য পণ্ডিত চিন্ময় লাহিড়িকে তাঁর সৃষ্টি দিয়েই শ্রদ্ধা জানাল মগন মন্দির সংস্থার ছাত্রছাত্রীরা। সম্প্রতি তাঁদের উদ্যোগে আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আয়োজিত এক মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন হল। ভারতীয় শাস্ত্রীয় সংগীতে মগন ঘরানার সৃষ্টি করেন চিন্ময় লাহিড়ি। সেই ঘরানাকে বয়ে নিয়ে চলেছেন তাঁর যোগ্য উত্তরসূরীরা। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে একটি দাদরা, ভজন, ঠুমরী, চৈতি পরিবেশন করেন সদস্যরা। এরপর মৌসুমী সেনের একক পরিবেশনার বন্দিশ এবং ঠুমরীতে রাগ রাগিনী ও সুরের বিস্তার মনোমুগ্ধকর। শিল্পীকে তবলায় সঙ্গত করেন আবির মুখোপাধ্যায়, হারমোনিয়ামে সুরজ শর্মা এবং তানপুরায় মধুরিমা পাল। অনির্বাণ ও দীপ্তমের দ্বৈত পরিবেশনায় রাগ খাম্বাজ-এর ঠুমরি এবং সোহিনী বসন্ত রাগে একটি বাংলা রাগ প্রধান গান শ্রোতাদের মন ছুঁয়ে যায়। তবলায় অর্ক ব্যানার্জি এবং হারমোনিয়ামে শুভ্রাংশু মুখোপাধ্যায় যোগ্য সঙ্গত করেন।  

Advertisement

কলি ঘোষ

Advertisement
সম্পর্কিত সংবাদ