Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন মুলুকে বন্দুকবাজের তাণ্ডব, মৃত ৮ শিশু

ঘরোয়া ঝামেলায় নির্বিচারে গুলি। সেই ঘটনায় বেঘোরে মৃত্যু হল আট শিশুর। রবিবার এমনই রক্তাক্ত ভোরের সাক্ষী থাকল মার্কিন মুলুকের লুইজিয়ানা।

মার্কিন মুলুকে বন্দুকবাজের তাণ্ডব, মৃত ৮ শিশু
  • ২০ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

লুইজিয়ানা: ঘরোয়া ঝামেলায় নির্বিচারে গুলি। সেই ঘটনায় বেঘোরে মৃত্যু হল আট শিশুর। রবিবার এমনই রক্তাক্ত ভোরের সাক্ষী থাকল মার্কিন মুলুকের লুইজিয়ানা। পুলিশ প্রধান ওয়েন স্মিথ জানিয়েছেন, শ্রেভেপোর্ট শহরে রবিবার ভোর ছ’টা নাগাদ এই গুলিবৃষ্টিতে মৃত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। সব মিলিয়ে ১০ জন গুলিবিদ্ধ হয়। আধিকারিকরা জানিয়েছেন, বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। স্মিথ জানিয়েছেন, বন্দুকবাজের গাড়ি তাড়া করে পুলিশ। এর মধ্যে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে সে। মৃত শিশুদের কয়েকজন সন্দেহভাজনের আত্মীয়। পুলিশ কর্তা আরও জানিয়েছেন, যে হাড়হিম করা ঘটনা ঘটেছে, সেরকম আমাদের বেশিরভাগই কখনও দেখেননি।  লুইজিয়ানা পুলিশ জানিয়েছে, তাদের গোয়েন্দাদের ঘটনার তদন্ত করতে বলেছে শ্রেভেপোর্ট পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ