Bartaman Logo
১০ জুলাই, ২০২৬

পুলিশ-দুষ্কৃতীদের মধ্যে গুলিযুদ্ধ, মৃত ৪ দুষ্কৃতী, আহত ৩ পুলিশ কর্মী

হরিয়ানার গুরগাঁওয়ে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে ৪ দুষ্কৃতী নিহত হয়েছে। আহত ৩ পুলিশ কর্মী। বিস্তারিত জানুন।

পুলিশ-দুষ্কৃতীদের মধ্যে গুলিযুদ্ধ, মৃত ৪ দুষ্কৃতী, আহত ৩ পুলিশ কর্মী
  • ১০ জুলাই, ২০২৬ ১০:৪১
Prefer us on Google

চণ্ডীগড়, ১০ জুলাই: পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে অন্তত নিহত মোট চারজন দুষ্কৃতি। পাশাপাশি আহত হন তিনজন পুলিশ সদস্য। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরগাঁওয়ের সুশান্ত লোক ফেজ-২ এলাকায়। অভিযুক্তরা কুখ্যাত গ্যাংস্টার দীপক নন্দালের সহযোগী শুটার বলে জানা গিয়েছে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পক্ষের মধ্যে প্রায় ৬০ রাউন্ড গুলি চালানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাঁরা আরও জানান, একটি সন্দেহজনক গাড়িতে কয়েকজন দুষ্কৃতির আনাগোনার খবর পেয়ে গুরগাঁও ক্রাইম ব্রাঞ্চের দল ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু তাঁর আগে দুষ্কৃতীরা এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালায় বলে অভিযোগ। ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিদেশে বসে থাকা এক কুখ্যাত গ্যাংস্টারের কাছ থেকে চাঁদার হুমকি পাচ্ছিলেন বলে জানা গিয়েছে। এরপর ঘটনাস্থলে পৌঁছতেই দুষ্কৃতীদের আত্মসমর্পণের নির্দেশ দেয় পুলিশ। কিন্তু আত্মসমর্পণ না করে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। পাশাপাশি পালটা গুলি চালায় পুলিশও। শুরু হয় তুমুল গুলিবর্ষণ। এনকাউন্টারে সময় পাঁচজন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়। তাঁদের দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতেই কর্মরত চিকিৎসক তাঁদের মধ্যে চারজনকে মৃত বলে ঘোষণা করে। সেইসঙ্গে এক অভিযুক্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি এই সংঘর্ষে পুলিশের মোট তিনজন সদস্য গুলিবিদ্ধ হন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে পুলিশের তরফে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। মৃতদের পরিচয় এবং তাঁরা আরও কোন কোন মামলায় জড়িয়ে আছে তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ