Bartaman Logo
১ জুলাই, ২০২৬

গান গাওয়ার সময় টাকার স্তূপে ঢাকা পড়লেন গুজরাতের শিল্পী!

গান, গল্পকথার সমন্বয়ে জমে উঠেছিল ভক্তিগীতির আসর। মঞ্চে তখন ডায়রো (গুজরাতি লোকগীতি) পরিবেশন করছেন ভজন গায়ক গোপাল সাধু। বাকি দৃশ্যটি কল্পনার বাইরে।

গান গাওয়ার সময় টাকার স্তূপে ঢাকা পড়লেন গুজরাতের শিল্পী!
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গান্ধীনগর: গান, গল্পকথার সমন্বয়ে জমে উঠেছিল ভক্তিগীতির আসর। মঞ্চে তখন ডায়রো (গুজরাতি লোকগীতি) পরিবেশন করছেন ভজন গায়ক গোপাল সাধু। বাকি দৃশ্যটি কল্পনার বাইরে। গানে মুগ্ধ হয়ে টাকার বৃষ্টি শুরু করেছে অনুরাগীরা। হারমোনিয়াম, মাইক এমনকি গলা পর্যন্ত নোটের স্তূপে ঢেকে গিয়েছে। ঠোঁট দিয়ে কোনোরকমে গানের কথা বেরচ্ছিল। একসময় মুখও ঢাকা পড়েছে। গোটা মঞ্চে রাশি রাশি টাকা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। গুজরাতের জুনাগড়ের খাম্ভালিয়া গ্রামের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এনিয়ে শুভেচ্ছাবার্তার পাশাপাশি রসিকতারও অন্ত নেই। এক নেটিজেনের কথায়, এটাই হল আসল ‘ওয়ার্ক ফ্রম হোম’। শুধু বসে থাকুন। আর নোটের বৃষ্টিতে ভিজতে থাকুন। আর একজন লিখেছেন— আশা করি, উনি ঠিকভাবে শ্বাস নিতে পারছেন। আর এক নেটিজেনের কটাক্ষ, যদি এই বিপুল টাকার কিছুটাও গরিব-দুঃখীকে দেওয়া যেত, তাহলে অনেক পুণ্য হত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ