Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ফাইনালে পরাজয়ের পর মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেল গুজরাত টাইটান্স!

আইপিএল ২০২৬ ফাইনালে হতাশাজনক পরাজয়ের পর এক বড় বিপদের হাত থেকে রক্ষা পেল গুজরাত টাইটান্স। ফাইনাল ম্যাচ শেষে স্টেডিয়াম ছেড়ে রওনা দেওয়ার সময় টিম বাসে হঠাত্ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ফাইনালে পরাজয়ের পর মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেল গুজরাত টাইটান্স!
  • ১ জুন, ২০২৬ ০৮:৩৭
Prefer us on Google

আমেদাবাদ, ১ জুন: আইপিএল ২০২৬ ফাইনালে হতাশাজনক পরাজয়ের পর এক বড় বিপদের হাত থেকে রক্ষা পেল গুজরাত টাইটান্স। ফাইনাল ম্যাচ শেষে স্টেডিয়াম ছেড়ে রওনা দেওয়ার সময় টিম বাসে হঠাত্ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সময়মতো সকল ক্রিকেটার ও দলীয় কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Advertisement

রবিবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশা নিয়েই হোটেলের উদ্দেশে রওনা দিয়েছিলেন শুভমন গিল ও তাঁর সতীর্থরা। কিন্তু পথেই ঘটে অপ্রত্যাশিত এই ঘটনা। 

জানা গিয়েছে, ছাড়ার কিছুক্ষণ পরেই বাসটিতে হঠাৎই আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তের মধ্যেই বাসের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বুঝে দ্রুত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিরাপদে বাস থেকে নামিয়ে আনা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই এই ঘটনা ঘটতে পারে। ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা রাস্তাতেই অপেক্ষা করতে হয় গুজরাত শিবিরকে। পরে বিকল্প বাস নিয়ে পৌঁছন দলের কর্তারা। সেই বাসেই নিরাপদে হোটেলে ফেরেন সকলেই। টিম বাসে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়েন গুজরাট টাইটান্সের সমর্থকরা। তবে ক্রিকেটাররা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত হওয়ায় স্বস্তি ফিরে আসে তাঁদের মধ্যে।

এদিন আইপিএল ২০২৬ ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পাঁচ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে তারা। তারপরেই এই ঘটনা দুঃস্বপ্নের থেকে কিছু কম না। এর পাশাপাশি গত কয়েক দিনে কঠিন ভ্রমণ সূচির মধ্য দিয়েও যেতে হয়েছে দলটিকে। ২৭ মে ধর্মশালা থেকে মুল্লানপুরে পৌঁছে ২৯ মে কোয়ালিফায়ার-২ ম্যাচ খেলেছিল গুজরাত। এরপর ৩০ মে আহমেদাবাদে ফেরার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে যাত্রা বিলম্বিত হয়। শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তারা নিজেদের গন্তব্যে পৌঁছায়।

যদিও টিম বাসে আগুন লাগার ঘটনায় কোনও প্রাণহানি বা গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি, তবুও ঘটনাটি গুজরাট টাইটান্স শিবিরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ