Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬

গুজরাত ধারাবাহিক বিস্ফোরণ মামলা, জঙ্গির মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ

গুজরাত ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি আহমেদ বাওয়া ওরফে আব্বু আবুবকর বারেলভির মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

গুজরাত ধারাবাহিক বিস্ফোরণ মামলা, জঙ্গির মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গুজরাত ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি আহমেদ বাওয়া ওরফে আব্বু আবুবকর বারেলভির মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ২০০৮ সালের ২৬ জুলাই আমেদাবাদে পর পর ২২টি বিস্ফোরণে মৃত্যু হয় ৫৬ জনের। আহত হন দ্বিশতাধিক। সেই মামলায় ২০২২ সালে মোট ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রায়াল কোর্ট। সেই রায় বহাল রাখে গুজরাত হাইকোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আহমেদ। শীর্ষ আদালতে তার দাবি ছিল, ষড়যন্ত্র করে এই মামলায় শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে শুধু মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ নয়, গুজরাত সরকারকে নোটিস পাঠিয়েছে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি অগাস্টিন জর্জ মসিহ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। ট্রায়াল কোর্টের নথিপত্রও তলব করা হয়েছে। ভিন্ন একটি মামলায় জঙ্গিযোগের অভিযোগ ধৃত মহম্মদ শাহজাদ কমল নামের এক ব্যক্তিকে এদিন জামিন দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা ও অরুণ ভরদ্বাজের বেঞ্চ। ২০২১ সালের ৩১ আগস্ট ইউএপিএ ধারায় গ্রেপ্তার করা হয় শাহজাদকে। আইএসপন্থী জঙ্গি সংগঠন হরকত-উল-হারব-ই-ইসলামের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এনআইএ রিপোর্টে উঠে এসেছে, শাহজাদ ও তার সঙ্গীরা দেশজুড়ে নাশকতা ছড়ানোর জন্য ফান্ড জোগাড় করছিলেন। যদিও সেই যুক্তিতে কর্ণপাত করেনি উচ্চ আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ