Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত

রবিবার আমেদাবাদে কোটিপতি লিগের ফাইনাল। সবরমতী তীরে আরো একবার আরসিবি এবং গুজরাত দ্বৈরথের সাক্ষী হতে চলেছেন ক্রিকেট ভক্তরা।

রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত
  • ৩০ মে, ২০২৬ ০০:০৫
Prefer us on Google

মুল্লানপুর, ২৯ মে: নজির গড়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গেল গুজরাত। শুক্রবার কোটিপতি লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানকে ৭ উইকেটে ধরাশায়ী করল শুভমন গিল ব্রিগেড। ২১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে তারা। এর আগে এত রান তাড়া করে জয়ের নজির নেই গুজরাতের। সে দিক থেকে দেখলে এটা রেকর্ড। দলের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক শুভমন। রবিবার আমেদাবাদে কোটিপতি লিগের ফাইনাল। সবরমতী তীরে আরো একবার আরসিবি এবং গুজরাত দ্বৈরথের সাক্ষী হতে চলেছেন ক্রিকেট ভক্তরা।

Advertisement

টস জিতে ব্যাটিং নেয় রাজস্থান। ৯ রানে দু’টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় তারা। মাত্র ১ রানে প্যাভিলিয়নের ফিরতি পথ ধরেন যশস্বী। ধ্রুব জুরেল আউট হন ৭ রানে। এই পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় দেখা গেল বৈভব সূর্যবংশী। রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে দলের হাল ধরেন এই বাঁ-হাতি ওপেনার। এদিনও অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল তাঁর। ৯৬ রানে আউট হলেন বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশন। যদিও ৪৫ রান করে শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন জাদেজা। যার সৌজন্যে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে রাজস্থান। গুজরাতের রাবাদা ও হোল্ডার দু’টি করে উইকেট নিয়েছেন।

টার্গেট তাড়া করতে নেমে জয়ের পথ মসৃণ দেন গুজরাতের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল। শুরু থেকে ব্যাটে ঝড় তোলেন তাঁরা। ৫৮ রানে হিট উইকেট হন সুদর্শন। তবে সেঞ্চুরি হাঁকান গিল। আর শুভমনের ব্যাট থেকে এসেছে ১০৪ রান।

Advertisement
সম্পর্কিত সংবাদ