Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কেরোসিনের বাড়তি বরাদ্দ প্রদানে জারি হল নির্দেশিকা

কেরোসিনের অতিরিক্ত বরাদ্দ কলকাতা এবং জেলার হোলসেলার ডিস্ট্রিবিউটর বা এজেন্টদের দেওয়ার নির্দেশিকা জারি করেছে খাদ্যদপ্তর।

কেরোসিনের বাড়তি বরাদ্দ  প্রদানে জারি হল নির্দেশিকা
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেরোসিনের অতিরিক্ত বরাদ্দ কলকাতা এবং জেলার হোলসেলার ডিস্ট্রিবিউটর বা এজেন্টদের দেওয়ার নির্দেশিকা জারি করেছে খাদ্যদপ্তর। পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রেক্ষিতেই কেন্দ্র এই বাড়তি বরাদ্দ করেছে। কোন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার কাছ থেকে কোন এজেন্ট কতটা কেরোসিন পাবেন, তা নির্দিষ্ট করা হয়েছে জেলাভিত্তিক। এজেন্টদের মোটামুটি ১২ কিলোলিটার করে কেরোসিন দেওয়া হয়েছে। তবে কিছু এজেন্ট কেরোসিন পাননি। রেশন সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত কেরোসিন ডিলাররা এজেন্টদের কাছ থেকে তেল পান। এরাজ্যের জন্য অতিরিক্ত মোট চার হাজার কিলোলিটার তেল বরাদ্দ করেছে কেন্দ্র।

Advertisement

বিশেষ বরাদ্দের কেরোসিন যাতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পেট্রল পাম্পগুলি থেকেও বিক্রি করা যায়, তার জন্য কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিয়েছে। তবে কীভাবে কেরোসিন দেওয়া হবে সেটা নির্ভর করে রাজ্য সরকারের উপর। পশ্চিমবঙ্গে রেশনে কেরোসিন দেওয়ার ব্যবস্থা কেন্দ্রের আপত্তি সত্ত্বেও চালু আছে। তাই এখানে পেট্রল পাম্প থেকে কেরোসিন দেওয়ার প্রয়োজন পড়ছে না। উত্তরপ্রদেশ, গুজরাতসহ বিভিন্ন রাজ্যে যেখানে কেরোসিন রেশনে দেওয়া হয় না সেখানে পেট্রোল পাম্প থেকে বিক্রির বিশেষ ব্যবস্থা করতে হবে। 
রাজ্যে কেরোসিন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত জানান, এখন রেশনে যে দামে কেরোসিন বিক্রি হচ্ছে সেই দামেই অতিরিক্ত বরাদ্দ বিক্রি হবে বলে তাঁরা আশা করছেন। তেল সংস্থাগুলি ইস্যু প্রাইস ঘোষণা করলে বিষয়টি পরিষ্কার হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ