Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

জিএসটি সুবিধা কেন্দ্র বেলেঘাটায়

জিএসটি রেজিস্ট্রেশনের জন্য যে সংস্থাগুলি নতুন করে আবেদন করেছে, তাদের নথি যাচাইকরণের জন্য সুবিধা কেন্দ্র চালু করল রাজ্য সরকার।

জিএসটি সুবিধা কেন্দ্র বেলেঘাটায়
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিএসটি রেজিস্ট্রেশনের জন্য যে সংস্থাগুলি নতুন করে আবেদন করেছে, তাদের নথি যাচাইকরণের জন্য সুবিধা কেন্দ্র চালু করল রাজ্য সরকার। এই সুবিধা কেন্দ্রে আবেদনকারীদের বায়োমেট্রিক আধার যাচাই, ছবি তোলা এবং জিএসটি রেজিস্ট্রেশনের জন্য পোর্টালে আপলোড করা নথির যাচাই করা হবে। এই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাজ্য জিএসটি বিভাগ। কলকাতার নির্দিষ্ট কিছু এলাকার জিএসটি আবেদনকারীদেরা ওই সুবিধা কেন্দ্র বা ফেসিলিটেশন সেন্টারে আসতে পারবেন। এই এলাকাগুলি হল পার্ক স্ট্রিট, বেলেঘাটা, ভবানীপুর, নিউ মার্কেট, তালতলা, বউবাজার, এসপ্ল্যানেড, ফেয়ারলি প্লেস, চাঁদনি চক, প্রিন্সেপ স্ট্রিট, কলুটোলা, এজরা স্ট্রিট, কলেজ স্ট্রিট, শিয়ালদহ, লালবাজার এবং রাধাবাজার। নির্ধারিত সহায়তা কেন্দ্রটি খোলা হয়েছে বেলেঘাটা সেলস ট্যাক্স অফিসে। তার ঠিকানা: জিএসকে-২, অ্যানেক্স বিল্ডিং-৩, গ্রাউন্ড ফ্লোর, ১৪, বেলেঘাটা রোড, কলকাতা ১৫।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ