নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিএবি পরিচালিত অম্বর রায় সাব জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হল মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমি। তারা ৯২ রানে হারিয়েছে শরৎ স্মৃতি অ্যাকাডেমিকে। প্রথমে ব্যাট করে সম্বরণ অ্যাকাডেমি ৪০ ওভারে ৫ উইকেটে তোলে ২৭৮। জবাবে শরৎ স্মৃতি অ্যাকাডেমি ৩৯.২ ওভারে ১৮৬ রানে অল-আউট হয়।



