Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কলেজের অধ্যক্ষকে ফোনে হুমকি গ্রুপ ডি কর্মীর!

আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ শ্রীজিৎ দাসকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ কলেজের চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী রাজু রায়ের বিরুদ্ধে।

কলেজের অধ্যক্ষকে ফোনে হুমকি গ্রুপ ডি কর্মীর!
  • ৩ জুন, ২০২৬ ১৬:১৮
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ শ্রীজিৎ দাসকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ কলেজের চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী রাজু রায়ের বিরুদ্ধে। অভিযুক্ত রাজু রায় একসময় কলেজে তৃণমূল ছাত্র পরিষদের জিএস ছিলেন। তাঁর বাবা চক্রধর রায় তৃণমূল নেতা। তিনি আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন।

Advertisement

রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগ, বিগত সরকারের জমানায় তিনি দিনের পর কলেজেই আসতেন না। কলেজে না এসেই বেতন নিতেন। কলেজে না আসার জন্য অধ্যক্ষ ওই কর্মীকে শোকজ করেন। তারপরই ফোনে ওই কর্মী অধ্যক্ষকে দেখে নেওয়ার  হুমকি দেয় বলে অভিযোগ। এরপরই আতঙ্কিত অধ্যক্ষ গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতেই পুলিশের কাছে রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে শুরু করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ