Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

চণ্ডীগড়ের বিজেপি দপ্তরে গ্রেনেড হামলা

পাঞ্জাবের বিজেপি দপ্তরের বাইরে গ্রেনেড হামলা। ঘটনায় দুই সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। চণ্ডীগড়ের সেক্টর ৩৭-এ পাঞ্জাব বিজেপি ওই কার্যালয়টি অবস্থিত।

চণ্ডীগড়ের বিজেপি দপ্তরে গ্রেনেড হামলা
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: পাঞ্জাবের বিজেপি দপ্তরের বাইরে গ্রেনেড হামলা। ঘটনায় দুই সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। চণ্ডীগড়ের সেক্টর ৩৭-এ পাঞ্জাব বিজেপি ওই কার্যালয়টি অবস্থিত। এদিন দুপুরে আচমকাই সেখানে বিস্ফোরণ ঘটে। অফিসের সামনে পার্ক করা একটি স্কুটার ও কয়েকটি গাড়িতে হালকা ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বাইকে আসা দু’জনকে বোমা ছুড়তে দেখা যাচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ