Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বল হাতে নজর কাড়লেন গ্রিন

জয়ের হ্যাটট্রিকে ফুরফুরে আবহের মধ্যেই দিল্লি বধের প্রস্তুতি শুরু কলকাতা নাইট রাইডার্সের। শুক্রবার কোটলায় অক্ষর প্যাটেল ব্রিগেডের মুখোমুখি শাহরুখের ফ্র্যাঞ্চাইজি।

বল হাতে নজর কাড়লেন গ্রিন
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জয়ের হ্যাটট্রিকে ফুরফুরে আবহের মধ্যেই দিল্লি বধের প্রস্তুতি শুরু কলকাতা নাইট রাইডার্সের। শুক্রবার কোটলায় অক্ষর প্যাটেল ব্রিগেডের মুখোমুখি শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। সোমবার রাজধানীতে পৌঁছানোর পর মঙ্গলবার ক্রিকেট থেকে দূরে ছিল গোটা দল। বুধবার অবশ্য পুরোদমে অনুশীলনে দেখা গেল অজিঙ্কা রাহানেদের। 

Advertisement

ব্যাটে-বলে এদিন সবচেয়ে বেশি নজরে পড়লেন ক্যামেরন গ্রিন। নিলামে ২৫.২০ কোটিতে নেওয়া অজি অলরাউন্ডারকে চলতি আসরের গোড়ার দিকে প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি। বোলিংও করছিলেন না তিনি। তবে গত কয়েকটি ম্যাচে বল করেছেন গ্রিন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও বোলার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতে পারে তাঁকে। সেজন্যই নেটে লম্বা সময় ধরে বল করলেন। ব্যাট হাতেও আগ্রাসী মেজাজে দেখা গেল তাঁকে। একের পর এক ছক্কা হাঁকান তিনি। তা দেখে নেটের পিছনে থাকা অঙ্গকৃশ রঘুবংশী আবার ফেটে পড়লেন হাসিতে। বোঝা গেল, টানা জয়ের সুবাদে রীতিমতো ফুরফুরে মেজাজে ক্রিকেটাররা।
অনুশীলনের ফাঁকে মেন্টর ডোয়েন ব্রাভোর সঙ্গে আবার লম্বা সময় ধরে কথা বলতে দেখা গেল সুনীল নারিনকে। গত তিনটি ম্যাচেই ভালো বল করেছেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। তাঁকে এই ছন্দেই দেখতে চান সমর্থকরা। পাশাপাশি, বরুণ চক্রবর্তীর ফর্মে ফেরাও ধার বাড়িয়েছে নাইটদের বোলিংয়ে। কোটলার ছোট মাঠে অবশ্য স্পিন জুটির সামনে বড় পরীক্ষা। তার উপর বিপক্ষে লোকেশ রাহুলের মতো ব্যাটার। তবে দলগত ভাবে দিল্লি ক্যাপিটালস মোটেই ধারাবাহিক নয়। মঙ্গলবারই চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে তারা। প্লে-অফের আশা জিইয়ে রাখতে হলে নাইটদের অবশ্য হারলে চলবে না। তাতে সম্ভাবনা কমবে। তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ