Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কৃতজ্ঞ কিয়ারা

জুলাই কিয়ারা আদবানির কাছে খুব স্পেশাল। গত ১৫ জুলাই মেয়ের মা হয়েছেন তিনি। আবার ৩১ জুলাই ছিল তাঁর জন্মদিন। তবে এ বছরের জন্মদিন তাঁর কাছে খুব স্পেশাল।

কৃতজ্ঞ কিয়ারা
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জুলাই কিয়ারা আদবানির কাছে খুব স্পেশাল। গত ১৫ জুলাই মেয়ের মা হয়েছেন তিনি। আবার ৩১ জুলাই ছিল তাঁর জন্মদিন। তবে এ বছরের জন্মদিন তাঁর কাছে খুব স্পেশাল। প্রথমবার মেয়েকে কোলে নিয়ে এই বিশেষ দিনটি উপভোগ করলেন তিনি। নতুন মায়ের জন্য একটি বিশেষ কেক তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়েছেন নায়িকা। তিনি লিখেছেন, ‘এই জন্মদিনটা খুব স্পেশাল। আমার সন্তান, স্বামী, বাবা মায়েরা ঘিরে ছিল আমাকে। আমি কৃতজ্ঞ’। আপাতত মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন কিয়ারা। তবে আগস্টও তাঁর জন্য স্পেশাল। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ‘ওয়ার ২’। সেখানে হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বড়পর্দাতেও তাঁদের কাজ সকলের ভালো লাগবে বলেই আশা নির্মাতাদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ