Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

গোয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুর ড্র  

গোয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুর ড্র
 
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বেঙ্গালুরু এফসি- ২                    :                  এফসি গোয়া- ২
Advertisement
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’গোলে পিছিয়েও রুদ্ধশ্বাস প্রত্যাবর্তন বেঙ্গালুরু এফসির। গার্ডেন সিটির কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু বনাম গোয়া ম্যাচের ফল ২-২। ম্যাচের সপ্তম মিনিটে দুরন্ত হেডে মানোলো মার্কুয়েজের  দলকে এগিয়ে দেন সন্দেশ ঝিংগান (১-০)। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাহিল টাভোরা (২-০)। ঘরের মাঠে শেষ কুড়ি মিনিট জ্বলে ওঠে বেঙ্গালুরু। ৭১ মিনিটে রায়ান উইলিয়ামস ড্রপ শটে জাল কাঁপানোর পর (২-১) অল-আউট আক্রমণে আসে বেঙ্গালুরু। ৮৭ মিনিটে কোনাকুনি শটে লক্ষ্যভেদ পেরেরা ডিয়াজের (২-২)। এই ড্রয়ের ফলে কিছুটা হলেও সুবিধা হল মোহন বাগানের। ১২ ম্যাচে বেঙ্গালুরুর পয়েন্ট ২৪। অন্যদিকে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট গোয়ার।
সম্পর্কিত সংবাদ