Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

জিপিএফে সুদের হার অপরিবর্তিত

রাজ্য সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) তহবিলে জমা টাকার উপর সুদের হার ৭.১ শতাংশ হারে অপরিবর্তিত রইল।

জিপিএফে সুদের হার অপরিবর্তিত
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) তহবিলে জমা টাকার উপর সুদের হার ৭.১ শতাংশ হারে অপরিবর্তিত রইল। এপ্রিল থেকে জুন পর্যন্ত সুদের হার নির্দিষ্ট করে অর্থদপ্তর এক বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি দপ্তরের কর্মী ছাড়া সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভার কর্মী প্রভৃতি যাঁরা জিপিএফের আওতায় আছেন তাঁরাও এটা পাবেন। ২০২০ সালের এপ্রিল থেকে জিপিএফে সুদের হার একই আছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা একই হারে জিপিএফের সুদ পেয়ে থাকেন। সরকারি কর্মীদের মূল বেতনের ৬ শতাংশ বাধ্যাতামূলকভাবে জিপিএফে জমা পড়ে। কোনো কর্মী ইচ্ছা করলে মূল বেতনের আরো বেশি অংশ জিপিএফে জমা রাখতে পারেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ