Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি স্কুল ও হাসপাতালের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনবে সরকার: পর্যটনমন্ত্রী শংকর ঘোষ

সরকারি স্কুল ও হাসপাতালের প্রতি মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবে রাজ্য সরকার, বললেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। বিস্তারিত পড়ুন।

সরকারি স্কুল ও হাসপাতালের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনবে সরকার: পর্যটনমন্ত্রী শংকর ঘোষ
  • ১৯ জুলাই, ২০২৬ ১২:৩৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সরকারি স্কুল ও সরকারি হাসপাতালের প্রতি সাধারণ মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফেরানোই সরকারের অন্যতম লক্ষ্য। রবিবার শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।

Advertisement

এদিন, নিজের প্রাক্তন বিদ্যালয়ের প্রাঙ্গণে পা রেখে আবেগপ্রবণ হয়ে পড়েন মন্ত্রী। স্মৃতিচারণ করে তিনি বলেন, 'আমাদের সময়ে শিলিগুড়ি বয়েজ হাইস্কুল ছিল অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। সময়ের সঙ্গে নানা কারণে কিছু ধ্যানধারণার পরিবর্তন হয়েছে। তবে এই স্কুল আজও আমার হৃদয়ের খুব কাছের। পারিপার্শ্বিক কিছু কারণে গত কয়েক বছর এখানে আসা হয়নি, কিন্তু স্কুলের সঙ্গে আমাদের যোগাযোগ কখনও বিচ্ছিন্ন হয়নি। প্রাক্তনীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে।' সরকারি শিক্ষাব্যবস্থা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শংকর ঘোষ বলেন, 'সিলেবাস সময়ের সঙ্গে বদলাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সরকারি স্কুলের প্রতি ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিশ্বাস ফিরিয়ে আনা। আমাদের সরকার সেই লক্ষ্যেই কাজ করবে।' তিনি আরও বলেন, 'শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, সরকারি হাসপাতালের প্রতিও রাজ্যের মানুষের আস্থা পুনর্গঠন করা হবে। মানুষ যাতে সরকারি পরিষেবার উপর ভরসা রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করাই আমাদের অঙ্গীকার।' 

Advertisement
সম্পর্কিত সংবাদ