Bartaman Logo
১০ জুন, ২০২৬

উত্তর সিকিমে আটকে থাকা গাড়ি চালকদের উদ্ধারে ব্যবস্থা নেয়নি সরকার! অভিযোগ ঘিরে শোরগোল

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম। নানা কসরত চালিয়ে শুক্রবারই ইতিমধ্যেই সেখান থেকে সব পর্যটকদের উদ্ধার করেছে সরকার।

উত্তর সিকিমে আটকে থাকা গাড়ি চালকদের উদ্ধারে ব্যবস্থা নেয়নি সরকার! অভিযোগ ঘিরে শোরগোল
  • ৭ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম। নানা কসরত চালিয়ে শুক্রবারই ইতিমধ্যেই সেখান থেকে সব পর্যটকদের উদ্ধার করেছে সরকার। তবে অভিযোগ উঠছে, এখনও সেখানে আটকে রয়েছেন ট্যুরিস্টদের গাড়ির চালকেরা। তাঁদের উদ্ধারে কোনও পদক্ষেপ সরকার নেয়নি বলেই দাবি করা হচ্ছে।

Advertisement

বিষয়টি নিয়ে গাড়ি চালকদের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়েছে। বিপর্যয়ে আটকে পড়া গাড়ি চালকদের বক্তব্য, জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা সিকিমে ঘুরতে আসা পর্যটকদের বিভিন্ন জায়গায় নিয়ে যান। অথচ বিপর্যয়ে তাঁরা যখন লাচেন, ছাতেনের মতো বিধ্বস্ত এলাকায় গত কয়েকদিন ধরে আটকে রয়েছেন, তাঁদের উদ্ধারের বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি সিকিম সরকার।

এমনকী তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য সিকিম প্রশাসনের তরফে কোনও হেল্প লাইনও চালু করা হয়নি বলে অভিযোগ। ফলে সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে গাড়ির চালকদের।

অন্যদিকে, আজ শনিবার কপ্টারের সাহায্যে উত্তর সিকিমে বাসিন্দাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। শনিবার সকালে পাকিয়ং থেকে কপ্টারের ১৩০০ কেজি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ছাতেনে। ত্রাণ পৌঁছানোর কাজ জারি থাকবে বলে জানানো হয়েছে সিকিম প্রশাসনের তরফে।

Advertisement
সম্পর্কিত সংবাদ