Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ছুটির দিনেও অফিস সরকারি কর্মীদের

ছুটির দিনেও অফিস! রাজ্যে উন্নয়নের কাজে গতি আনতে পালাবদলের পর থেকে শনি-রবির পাশাপাশি অন্যান্য ছুটির দিনেও অফিস করতে হচ্ছে রাজ্যের পদস্থ আধিকারিকদের।

ছুটির দিনেও অফিস সরকারি কর্মীদের
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছুটির দিনেও অফিস! রাজ্যে উন্নয়নের কাজে গতি আনতে পালাবদলের পর থেকে শনি-রবির পাশাপাশি অন্যান্য ছুটির দিনেও অফিস করতে হচ্ছে রাজ্যের পদস্থ আধিকারিকদের। ফলে তাঁদের সহযোগিতার জন্য রোস্টার ভিত্তিতে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের বেশ কিছু আধিকারিক ও কর্মীদের উপস্থিত থাকতে হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে। তবে ন্যূনতম যতজন প্রয়োজন, ততজনকেই এইসব দিনে আসতে বলা হবে অফিসে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইসব দিনে যাঁরা অফিসে আসবেন, তাঁদের যাতে কাজ করতে কোনো সমস্যা না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। অন্যদিকে, ডব্লুবিসিএস আধিকারিকদের দু’টি সংগঠনের সঙ্গে আগামী ১ জুলাই বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের নানা ইস্যু নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। ওইদিনই নেতাজি ইনডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার নয়া উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর অনুষ্ঠানে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ