Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগনানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দলীয় কার্যালয় থেকে উদ্ধার সরকারি নথি, উত্তেজনা

তৃণমূলের দলীয় কার্যালয়ে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি নথি জমা রেখে দিতেন তিনি। এই অভিযোগ উঠেছে বাগনান ২ ব্লকের শরৎ গ্রাম পঞ্চায়েতের সদস্য মানস নায়েকের বিরুদ্ধে।

বাগনানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দলীয় কার্যালয় থেকে উদ্ধার সরকারি নথি, উত্তেজনা
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: তৃণমূলের দলীয় কার্যালয়ে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি নথি জমা রেখে দিতেন তিনি। এই অভিযোগ উঠেছে বাগনান ২ ব্লকের শরৎ গ্রাম পঞ্চায়েতের সদস্য মানস নায়েকের বিরুদ্ধে। এনিয়ে শুক্রবার দুপুরে এলাকাবাসীরা ওই পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। খবর পেয়ে বাগনান থানার পুলিশ সেখানে যায়। যদিও পুলিশের সামনেই এদিন মানস নায়েকের পরিবারের সদস্যদের সঙ্গে এলাকবাসীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে পুলিশ মানসবাবুর পরিবারের এক সদস্যকে আটক করে।

Advertisement

জানা গিয়েছে, শরৎ অঞ্চলের বরুন্দা গ্রামে মানস নায়েকের বাড়ির পাশে একটি ক্লাবঘর আছে। অভিযোগ, এই ক্লাবঘরটিকে মানসবাবু তাঁর দলীয় কার্যালয় বানিয়েছিলেন। সাধারণ মানুষের বক্তব্য, নিজের প্রভাব খাটিয়ে এই দলীয় কার্যালয়ে এলাকার মানুষের ভোটার কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন সরকারি নথি রেখে দিয়েছিলেন মানসবাবু। এদিন ক্ষুব্ধ এলাকবাসীরা ক্লাব ঘর খুললে সেখান থেকে প্রচুর ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের পাশ বই সহ বিভিন্ন সরকারি নথি উদ্ধার হয়।
বাসিন্দাদের অভিযোগ, এইসব সরকারি নথি পঞ্চায়েত সদস্য নিজের কাছে রেখে দেওয়ায় মানুষ বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হতো। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান এলাকাবাসীরা। অন্যদিকে মানস নায়েক বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর স্ত্রী বন্দনা নায়েক বলেন, ভোটের ফল প্রকাশের দিন থেকেই তাঁর স্বামী বাড়িছাড়া। তাঁর এই বিষয়ে কিছু জানা নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ